প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ২১:১২ (মঙ্গলবার)
সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের মুক্তির দাবিতে সুনামগঞ্জে ঝটিকা মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
 

সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমেদের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী এতে অংশ নেন।
 

জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নির্দেশনায় মিছিলটি বের করা হয়েছে বলে জানা গেছে।
 

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এমন ঝটিকা কর্মসূচি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৮