ছবি: সংগৃহিত।
মৌলভীবাজারে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় সহিংসতা ও হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে নির্ধারিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.