প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৮:২৩ (বুধবার)
মৌলভীবাজারে যুবলীগ নেতা গ্রে ফ তা র

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারে পৃথক দুইটি ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  গ্রেফতার দুইজন মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০২/আশিক-১০