সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক হয়েছে। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারি।
সোমবার (২ নভেম্বর) বিছনাকান্দি ও সোনারহাট বিওপির সদস্যরা অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে এসব পণ্য আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। প্রতিদিনের ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.