প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ২১:৪৫ (বুধবার)
আন্তর্জাতিক সম্মেলনে প্যানেলিস্ট হিসেবে অংশ নিলেন গাজী সাইফুল হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) “সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

৩০অক্টোবর সিনেট ভবনে আইন বিভাগ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দীকার সভাপতিত্বে প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ল স্কুলের অধ্যাপক ইমেরিটাস ড. মো. রফিকুল ইসলাম এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন অনুষদের অধ্যাপক দাতিন মেরি জর্জ। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মু. নসরুল্লাহ এবং রাবির আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।
 
সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের গবেষক, বিচারক, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে বিভিন্ন টেকনিক্যাল সেশনে মোট ১২৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

এতে ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিত ‘ভূমি আইন’ এবং ‘শ্রম অধিকার’ সংশ্লিষ্ট দুটি টেকনিক্যাল সেশনে উপস্থাপিত প্রবন্ধসমূহের উপর আলোচনার জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান আমন্ত্রিত প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।

৩১ অক্টোবর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ও রাবির উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে