নাশকতা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বারের বড় আলমপুর এলাকায় তার নিজস্ব ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নূর আলম (৩৪) দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের মমিনুল ইসলাম ওরফে মমিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-সমাবেশে অর্থ জোগানের মাধ্যমে নাশকতায় অর্থায়নের অভিযোগে নূর আলমকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সময়ে নূর আলম যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাঁদের দাবি। ৫ আগস্টের পর থেকে তাঁকে রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি। তিনি ফার্নিচার ও জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘যুবলীগ নেতা নূর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থ জোগানের মাধ্যমে নাশকতায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.