প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫০ (বৃহস্পতিবার)
আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসর

ছবিঃ ফাইল ছবি।

পর্তুগালের জার্সিতে ক্রিস্তিয়ানো রোনালদো অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জাতীয় দল থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

 

বিবৃতিতে রোনালদো লিখেছেন, ‘পর্তুগালের মানুষ, আমার জাতীয় দলের সাত নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। জার্সিটি কখনোই শুধু আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব আমার হয়েছে।’

 

২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া রোনালদো দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার নেতৃত্বেই পর্তুগাল ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ সালের উয়েফা নেশনস লিগ জয় করে। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ এবং আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিজের দখলে রেখেই পর্তুগালের জার্সিকে বিদায় বললেন এই কিংবদন্তি।

 

জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দুটি সর্বকালের রেকর্ড নিজের করে নিয়ে বিদায় নিচ্ছেন—জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোলের রেকর্ড। পর্তুগালের সিনিয়র জাতীয় দলের হয়ে দুটি আনুষ্ঠানিক ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি; ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালের নেশনস লিগ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৪