ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
দীর্ঘদিনের পুরাতন এই রোগ প্রতিদিনই নতুন করে আক্রান্তের হার অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন হবিগঞ্জ জেলায়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ১৯ জন রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ২২ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৯ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন রোগী ভর্তি আছেন।
১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৯৭৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ২৪০ জন, সুনামগঞ্জে ২১৭ জন, হবিগঞ্জে ৩৯৫ জন, মৌলভীবাজারে ৮৯ জন এবং অন্যান্য জেলা থেকে আগত ৩৩ জন রোগী রয়েছেন। তবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগে এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সিলেটে ২ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, নাগরিক অসচেতনতা ও মশা নিধনে গাফিলতি এই তিন মিলেই ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হচ্ছে। এখনই যদি সকলে সচেতন না হন, তাহলে ডেঙ্গু শীতকালেও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা, মশারি ব্যবহার এবং চারপাশ পরিচ্ছন্ন রাখা এখনই এসব অভ্যাসে মনোযোগ না দিলে সামনে শঙ্কা আরও বাড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.