প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২০:২৮ (বৃহস্পতিবার)
সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সিলেট ভিউ।

সিলেটের কানাইঘাট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘শেখ হাসিনা ফিরবে’ এমন স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাছবাড়ি বাজারে তাৎক্ষণিক মিছিলটি বের করা হয়।

 

জানা যায়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার গুঞ্জন রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজার এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।

 

গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যায়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাদের সাথে থাকা আরও কয়েকজন একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে হঠাৎ করে মিছিল বের করেন। ঝটিকা মিছিলটি ৪/৫ মিনিটের মধ্যে সমাপ্ত করা হয়। এসময় নেতাকর্মীরা মিছিলে ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে কানাইঘাট থানাপুলিশ গাছবাড়ি বাজারে গিয়ে কাউকে আটক করতে সক্ষম হয় নি।

 

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল  ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি। মিছিলে জড়িতের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয় নি।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/ মাহবুব/ এহিয়া-০৮