প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৬ (শুক্রবার)
শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য  শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে। ফলে এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


 

সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী রাসেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।


 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি বিবেচনায় রেখে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
 

এদিকে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ।


 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭