প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৬:২৪ (শুক্রবার)
বিশ্বনাথে নয় গ্রামের কৃষকদের বিনামূল্যে সার-বীজ দিলেন প্রবাসী গোলাম রাব্বানী

সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় এবার সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘লামাকাজী ও দৌলতপুর ইউনিয়ন’র ৯টি গ্রামের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
 

গত কয়েক বছরের মতোও এবারও উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা, গোলাম রাব্বানী ফাউন্ডেশন ইউএসএ ইনক’র প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানীর পক্ষ থেকে এলাকার সুবিধা বঞ্চিত কৃষকদের মধ্যে বিনামূল্যে ওই সার ও বীজ বিতরণ করা হয়।
 

প্রবাসীর গ্রামের বাড়িতে গোলাম রাব্বানী ফাউন্ডেশন বাংলাদেশ কমিটির ব্যবস্থাপনায় উপজেলার ‘লামাকাজী ও দৌলতপুর ইউনিয়ন’র ভ‚রকি, সিংরাওলী, ইসবপুর, লেনকাটা নোয়াগাঁও, মুন্সিরগাঁও, সাতপাড়া, কোনাউরা নোয়াগাঁও, সিঙ্গেরকাছ, ছিছরাওলী গ্রামের সুবিধা বঞ্চিত কৃষকদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন বিশ্বনাথ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন।
 

সৌদি আরব প্রবাসী খলিলুর রহমানের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী কবির উদ্দিন, আমির উদ্দিন, জামাল আহমদ, আবুল কাশেম, সেবুল মিয়া, ছোয়াব আলী, সেবুল আহমদ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০১