ছবিঃ সংগৃহীত ছবি।
নবীগঞ্জে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও একটি বহুল আলোচিত অপহরণ মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জের কাকুরা গ্রামের আ কাইয়ূমের পুত্র ফয়েজ মিয়া (২৩), লহরজপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র রুহেল মিয়া, পিটুয়া (মাঝপাড়া) গ্রামের মৃত ওয়ারিশ উল্লার পুত্র শিফার উদ্দিন, পৌর এলাকার গন্ধা গ্রামের মৃত জুলমত খা পুত্র সাজ্জাদুর রহমান প্রকাশ সাজু মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি বহুল আলোচিত অপহরণ মামলার এজাহারনামীয় আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সলিল/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.