বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ধারাবাহিক সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেট নগরীর একটি চা বাগানে শাড়ি ও সিঁদুর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে চা বাগানের নারীদের মধ্যে শাড়ি ও সিঁদুর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে শাড়ি ও সিঁদুর তুলে দেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন, সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সৌমিত্র ধর, বিকাশ মুন্ডা ও সুমন দেব কিংকরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বস্ত্রসহ বিভিন্ন ধরনের দানসামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.