প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪ (শুক্রবার)
আবাসিক হোটেলে অভিযান, ৭ নারী-পুরুষ আ ট ক

ছবিঃ সংগৃহীত ছবি।

আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ।

 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তাঁদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

 

এদিকে, গত ৩ নভেম্বর ওই হোটেল থেকে এক নারীকে আটক করে পুলিশ।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, আবাসিক হোটেলটিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৯