প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৫:০১ (শনিবার)
শ্রীমঙ্গলে রিপনের লাকড়ি ঘরে পুলিশের অভিযান, অতঃপর...

ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় অবৈধ শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এই সময় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) রাতে  শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ।

 

আটককৃত আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে। 

 

পুলিশ জানায়, শুক্রবার (৬ নভেম্বর) রাতে  শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় আব্দুল মতিন রিপনের বসত বাড়ির লাকড়ি ঘর থেকে ১২টি কার্টুনে ২৪টি করে মোট ২৮৮ পিস  ‘উইশকেয়ার মাল্টি-পেপটাইড এন্টি হেয়ারপাল শ্যাম্পু’ উদ্ধার করা হয়। এসময় আব্দুল মতিন রিপনকে আটক করা হয়। উদ্ধারকৃত শ্যাম্পুর বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা বলে জানায় পুলিশ।

 

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক সজীব চৌধুরী জানান, এ ঘটনায় আটককৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ সাইফুল/ এহিয়া-০১