ছবি: সিলেট ভিউ।
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের প্রধান প্রধান স্থানে পোস্টার ও ব্যানার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (৬ নভেম্বর) রাত নয়টায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক ভবনসংলগ্ন এলাকায় এসব ব্যানার-পোস্টার টাঙানো হয়। এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও প্রকৃত তাৎপর্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। নতুন প্রজন্মকে দেশপ্রেমের ইতিহাস জানানো এবং ক্যাম্পাসে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”
সিলেটভিউ২৪ডটকম/ আতহার/ এহিয়া-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.