প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৯:১৮ (শনিবার)
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ছবি: সিলেট ভিউ।

সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে সিলেটের বিভিন্ন প্রশাসন, স্কুল ও কলেজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।  বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

 

দিনের শুরুতে সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পরিষদ, সিলেট সিটি কর্পোরেশন, জেলা শিল্পকলা একাডেমি, সিলেট জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে র‌্যালি পালিত হয়।

 

বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে এক বিশাল র‌্যালি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

 

আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক ও মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম। সমাবেশ ও র‍্যালিতে সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসর খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, ওয়ার্ড, উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে নানা কর্মসূচি পালন করেছে।

 

এর আগে নগরীর সকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 

 

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। 

 

অন্যদিকে সিলেটে বাংলাদেশ মেরিন একাডেমি বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সদর উপজেলার বাদাঘাট এলাকায় মেরিন একাডেমিতে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল এদিন সকাল আটটায় একাডেমির মেইন মাস্টে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কর্মসূচির অংশ হিসেবে শীবেরবাজার এলাকায় জামেয়া ওয়াহিদিয়া এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও একাডেমির ক্যাডেট ব্লকে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে একাডেমির জামে মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কর্মসূচিতে মেরিন একাডেমি, সিলেটের সকল কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১