প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ২০:৫৩ (শনিবার)
সিলেটে পুলিশের হাতে ১৭জন আ/ট/ক

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে পাঁচজন এবং বিমানবন্দর থানা এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়।
 

শুক্রবার (৬ নভেম্বর) মহানগরীর বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
 

এসএমপি  মিডিয়া শাখা জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সিলেটভিউ২৩ডটকম/মআস-০৭