হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ উপলক্ষ্যে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে রবিবার (৮ নভেম্বর)। এদিন সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়।
ফলে সবাই এই ছুটি কাটাতে পারবেন না। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর ‘শ্যামা পূজা’।
এদিন ঐচ্ছিক ছুটি। সাধারণ সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
এদিকে, শ্যামাপূজা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন মন্দিরে এই পূজা উদযাপিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.