প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ (রবিবার)
আওয়ামী লীগ নেতা হাফিজ আ ট ক

ছবি: সংগৃহিত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে হাফিজ আহমেদ (৭০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১৮ নম্বর সড়ক থেকে তাকে আটক করা হয়।

 

হাফিজ আহমেদ কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নিকুঞ্জ-২ এলাকার ২০ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসায় বসবাস করতেন।

 

হাফিজ আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

 

পুলিশের জানায়, আটক হাফিজ আওয়ামী লীগকে সংগঠিত করার পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের জন্য অর্থায়ন করছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০২