প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৭ (রবিবার)
সিলেটে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১২১

ছবি: সংগৃহিত

সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘঠেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২১০।

 

রবিবার (৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, রবিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাইফ আহমেদ, বয়স মাত্র ৮ মাস। সে কোম্পানীগঞ্জ থানা এলাকার বাসিন্দা হাফিজ আলীর ছেলে।
সাইফসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২১০। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

 

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৮৪ জন। এরপর সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ১০জন। তাদেরসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১১১৭ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ২২০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।

 

এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১২১ জন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিনন হাসপাতালে ৪০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯,  আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৬জন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫১৬ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬