ছবিঃ সিলেট ভিউ।
সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি নির্মাণাধীন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা পৌণে ৩টার দিকে নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ একটি ভবনের বৈদ্যুতিক তারে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা পৌণে ৩টার দিকে বারুতখানাস্থ নির্মাণাধীন বহুতল মার্কেটের দ্বিতীয়তলার বৈদ্যুতিক তারে আগুন লাগে। এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ‘স্টেপ’ ও ‘স্কোয়াড’ দোকানের ছাদের অংশে। পরপর তিনবার বিকট শব্দও হয়। এতে জনমনে আতঙ্কের জন্ম নেয়। তবে স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায় নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয় বলে জানা গেছে। যদিও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.