প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৯ (রবিবার)
কালনী-কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ম র দে হ উদ্ধার

ছবিঃ ফাইল ছবি।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

রবিবার (৮ নভেম্বর) বিকালের ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাঁধ সংলগ্ন ঘাগানি এলাকার কালনী-কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে স্থানীয় কয়েকজন পথচারী বাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় কালনী-কুশিয়ারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে মুহূর্তের মধ্যে নদীপাড়ে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।


​এ বিষয়ে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অপু দাস গুপ্ত জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/আশিক-০৮