প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৭:০০ (রবিবার)
ফ্রান্স বিএনপির ভুয়া কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, সাবেক নেতাদের নিন্দা

ফ্রান্স বিএনপির কথিত ভুয়া কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনটির সাবেক নেতারা।

শনিবার (৭ নভেম্বর) ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ফ্রান্স বিএনপির চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে দাবি করে ছবি সংবলিত একটি পোস্টার প্রচার করা হয়। এ ধরনের প্রচারণার সঙ্গে বিবৃতিদাতা কিংবা ফ্রান্স বিএনপির দায়িত্বশীল কোনো নেতার সম্পৃক্ততা নেই।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, একটি মহল পরিকল্পিতভাবে সংগঠনকে বিভ্রান্ত করা, নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং সাংগঠনিক ঐক্য বিনষ্টের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এ ঘটনায় মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারী নেতারা হলেন—ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুব আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম (রেজা) এবং সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ।



সিলেটভিউ২৪ডটকম/নজমুল/এসডি-০৩