প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৭:৫৬ (রবিবার)
নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৮ নভেম্বর) বিকেলে শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার  মো. মাহফুজুল হক অমি।
 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আনন্দ ফুডকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়া যায়।
 

এবষিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, খাদ্য উৎপাদন, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪