প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৯:১৪ (সোমবার)
কোতোয়ালি মোড়ের আমান হোটেলকে জরিমানা

ছবিঃ ফাইল ছবি।

নগরের কোতোয়ালি মোড় এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রামের কোতোয়ালি মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

 

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, মূল্যতালিকা না রাখা এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে আমান হোটেলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

অভিযানে কোতোয়ালি মোড় সংলগ্ন দারুল আমান হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১১