প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ২০:৪০ (সোমবার)
সিলেটে যে প্রতিষ্ঠানে প্রশাসনের হানা, জ রি মা না

সিলেট নগরীর আম্বরখানায় আশা লাইভ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য তৈরিতে অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের  কারনে এ জরিমানা করা হয়। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 

অভিযানে বেকারির ডিমে মুরগির বিষ্ঠা পাওয়া যায়। এছাড়া খাদ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল অনুমোদনহীন কোম্পানির বাটার। রঙের ক্ষেত্রেও অসংগতি পাওয়া যায়। 
 

পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
 

অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
 

এবষিয়ে সৈয়দ সারফরাজ হোসেন বলেন, বেকারিটিতে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 


সিলেটভিউ২৪ডটকম/মআস-১০