প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ২১:০১ (সোমবার)
অবশেষে ঢাকায় মন্ত্রী আরিফ

ছবি: ফাইল ছবি।

সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে অবশেষে ঢাকায় ফিরলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী সোহেল আহমদ। তিনি জানান, মন্ত্রী মহোদয় এখন অনেটাই সুস্থ। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। এর আগে শনিবার রাতে নগরের মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে কুমারপাড়ার বাসায় ফেরেন মন্ত্রী। পরদিন সকালে বিমানযোগে ঢাকায় ফিরেন তিনি।

 

উল্লেখ্য, এর আগে শুক্রবার সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল হক চৌধুরী। সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করলে তাকে দ্রুত মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ডা. শিশির বসাক ও ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। মন্ত্রীর এই হঠাৎ অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পূর্বনির্ধারিত সফরসূচি বাতিলও করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ মআস-০৯/ এহিয়া-১০