পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা একটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পলাতক সিরাজ মোল্লা (৩৫)। তিনি দপদপিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ জানায়, রবিবার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় হাতকড়া পরিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সিরাজ মোল্লার তিন ভাই সোহেল মোল্লা (৩৫), জুয়েল মোল্লা (৩২) ও শহিদ মোল্লার (৩০) নেতৃত্বে শতাধিক নারী–পুরুষ ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে সিরাজ মোল্লাকে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেন তাঁরা। পুলিশ তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, হামলায় তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই সঙ্গে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সিরাজ মোল্লাকে। তাঁকে গ্রেপ্তার করতে জোরালো অভিযান চালানো হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.