সিলেট জেলা তথ্য অফিসের নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন শেখ ওয়ালিদ ফয়েজ। রবিবার (৮ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, গত ২৯ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে সুনামগঞ্জ থেকে সিলেটে বদলি করা হয়। পরে ৫ নভেম্বর গণযোগাযোগ অধিদপ্তরের অফিস আদেশে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
পরে রবিবার (৮ নভেম্বর) তিনি সিলেট জেলা তথ্য অফিসে যোগদান করেন।
শেখ ওয়ালিদ ফয়েজের যোগদানপত্র গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.