হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ঘোষিত মাছ চাষের দায়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ ঘোষিত (কেটফিস) মাছ চাষের দায়ে ওই গ্রামের বাসিন্দা আব্দুর রউফের ছেলে জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, জনস্বার্থ ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.