ছবি: সংগৃহিত
লক্ষ্মীপুরের রামগঞ্জ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো হলো রামগঞ্জ উপজেলা ও পৌরসভা। এই দুই কমিটি ৫ বছর ৮ মাস ২৫ দিন স্থায়ী ছিল।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক (দপ্তরের বিশেষ দায়িত্ব) আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রদল নেতা মুন্নার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ। এতে কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো।
শিগগিরই এ দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলীয় সূত্র জানায়, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি জহির রায়হান বাবুকে আহবায়ক ও রাকিব হাসানকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ উপজেলার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একইদিন শাহিন আলম মুন্নাকে আহবায়ক ও হুমায়ুন কবির সাদ্দামকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ পৌরসভার ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
এর মধ্যে বাবু ও মুন্না জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।
জেলা ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হবে। সংগঠকে শক্তিশালী ও গতিশীল করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা হবে।
সিলেটভ্উ২৪ডটকম/ডেস্ক/ইকে-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.