প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ (মঙ্গলবার)
আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রে প্তা র

ছবি: সংগৃহিত

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, আবু রেজা খান উপজেলা সদরের ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে ও শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্তে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফুট ব্যানারসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৬