প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৮:৪০ (মঙ্গলবার)
সিলেটে কৃষকলীগ সভাপতি গ্রে ফ তা র 

ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের গোলাপগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগের এক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে গোলাপগঞ্জের মোল্লাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মো. আব্দুল মালিক (৬০) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত হাজী মওলা বক্সের ছেলে।


​

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জের মোল্লাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল মালিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। তিনি গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার এজাহারভূক্ত আসামি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/হারিছ/আশিক-০২