প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৮:২৩ (মঙ্গলবার)
সিলেটে ছাত্রলীগ নেতা গ্রে প্তা র

সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। তাঁর নাম আওলাদ আহম্মেদ (২৩)। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার সময় জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার আওলাদ আহম্মেদ দক্ষিণ সুরমা উপজেলার হিলুরাজি বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা দক্ষিণ সুরমার লালবাজার ইউনিয়নের হিলুরাজি বাড়ি। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার সিলাম এলাকার আলমদীরগ্রামে বসবাস করেন।
 

পুলিশ জানায়, তাঁর নামে সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা রয়েছে। পরে গ্রেপ্তার আওলাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ৩৪ডটকম/মআস-০২