ছবিঃ ফাইল ছবি।
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.