সিলেট নগরীর লাভলী রোড এলাকা থেকে রাকান আহমেদ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তার স্কুলে (বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ) যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, রাকান সুনামগঞ্জের দিরাই উপজেলার দাউদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ তালুকদারের নাতি। সে বাবা-মায়ের সঙ্গে সিলেট নগরের লাভলী রোড এলাকায় বসবাস করত।
মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় রাকান। দুপুর ২টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে স্কুলেও যায়নি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। কেউ রাকানের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।
যোগাযোগ: ০১৩০২০০৩৫৫৫
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/ মআস-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.