প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২১:১২ (মঙ্গলবার)
চার কোটি টাকা প্রতারণা, উদ্ধারে পুরস্কৃত মৌলভীবাজার ডিবির এসআই

সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকার প্রতারণা। ব্রিটিশ আমলের মূল্যবান ধাতব বস্তু পাওয়ার গল্প সাজিয়ে দুই কোটি টাকা নেওয়ার পর বাক্সে দেওয়া হয়েছিল জীবন্ত সাপ। এমন অভিনব প্রতারণার ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার ও আলামত উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আহলাদ ইবনে জামিল।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

উল্লেখ্য, কথিত অলৌকিক সীমানা পিলার ও প্রাচীন কয়েনের লোভ দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে মৌলভীবাজার ডিবি। 

গ্রেপ্তারদের মধ্যে ছিলেন, রাজনগরের এস এম ইলিয়াছুর রহমান (৩৬), শ্রীমঙ্গলের মো. ইকরাম মিয়া (২৮), ঢাকার মোহাম্মদপুরের তাহের-উল-ইসলাম আখতারুজ্জামান (৬১) ও মো. ইব্রাহিম বেপারী (৩৭)।
 

সভায় অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে অবদানের জন্য মোট আট পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।


 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫