ছবি: সংগৃহিত।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঢাকা ধর্মঘটের সমর্থনে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে এক বিক্ষোভ মিছিল করেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার একটি আঞ্চলিক প্রধান সড়ক অবরোধ করে এক বিক্ষোভ মিছিল করা হয় বলে জানা যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও ছবিতে ধর্মঘটের সমর্থনে সড়ক অবরোধের বিষয়টি উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এসময় তারা সড়কে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে ধর্মঘট পালন করেন। পাশাপাশি ‘গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না’ শেখ হাসিনা আসছেসহ নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির সিলেটভিউকে জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিওটির স্থান, সময় এবং আন্দোলনকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.