গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমি এবারে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠান, পরিবার ও সিলেটবাসীকে গৌরবান্বিত করায় নিজ প্রতিষ্ঠানে তাকে সংবর্ধনার দেয় সুশীল সমাজ সিলেট।
১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) জিন্দাবাজার কার্যালয়ে সুশীল সমাজ সিলেট এর সভাপতি ও রাজা ম্যননশন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাওলানা এম এ আলীম এর সভাপতিত্বে ও সুশীল সমাজ সিলেটএর সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এ প্রতিষ্ঠানে স্থায়ী ভবন ও উন্নত শিক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করেন সরকারের কাছে।
দাবি করেন সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও শিক্ষা সামগ্রীর ব্যয় বিবেচনায় নিয়ে সহযোগিতার। পাশাপাশি দেশি-বিদেশি বিত্তশালীদের এ প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সঙ্গীত শিল্পী বাউল কালা মিয়া, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান শাহাদত হোসেন কামাল খান, সাংবাদিক ও ব্যবসায়ী মকবুল হোসেন তালুকদার, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, জনপ্রিয় কনটেন্ট থিয়েটার সিলেটি মাসুক, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব এর সভাপতি ও বাংলাদেশের আলো পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি মামুন চৌধুরী, সম্বর্ধিত কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ শিপন, দেশ থিয়েটার সিলেটের পরিচালক ও সভাপতি যুব উন্নয়ন কর্তৃক সরকারিভাবে ঘোষিত সিলেটের শ্রেষ্ঠ যুব সংগঠক কামাল আহমদ দুর্জয়।
উপস্থিত ছিলেন, জিডিএফ এর ধর্মীয় শিক্ষক আনিসুল হক, হিসাব রক্ষক শাহজাহান, শিক্ষিকা সরুপা বেগম, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস,কম্পিউটার অপারেটর (জিডিএফ) তাজকিরা জান্নাত সুইটি,সমন্বয়কারী শারমিন আক্তার রেবা,
সদস্য ফাতেমা বেগম, সহায়ক কর্মী নূরজাহান বেগম প্রমূখ।
পরে দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রার্থনা করা হয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রজব আলী খান সহ প্রতিষ্ঠানকে এ পর্যন্ত নিয়ে আসতে সহযোগিতা করে কবরবাসী হয়েছেন এমন সকলের জন্য। বিশেষ প্রার্থনা করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মৌমিকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ ক্ষমতা বলে সুযোগ করে দেয়ার জন্য বাণিজ্যমন্ত্রী খন্ধকার আব্দুল মুক্তাদির এর জন্য। প্রার্থনা করা হয় শিক্ষার্থী মৌমি সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য।
উল্লেখ্য, শিক্ষার্থী মৌমি সরকারি মদন মোহন কলেজের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে।দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে তার এই সাফল্যে অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং অদম্য মনোবল থাকলে ও পর্যাপ্ত সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।তাহমিনা আক্তার মৌমির গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার যদিও উপজেলার জায়ফলনগর গ্রামে সেখানকার আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির কন্যা মৌমি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.