প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:২৫ (বুধবার)
হাকালুকি ও টাঙ্গুয়া হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা

ছবিঃ সিলেট ভিউ।

গোলাপগঞ্জে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন ও টাঙ্গুয়ার এবং হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ হাওর ও  জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাওর ও  জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. রোকন উল হাসান। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির,  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মুহম্মদ লুটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছবেদ আলী, , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ,  উপজেলা আইসিটি কর্মকর্তা প্রণব সিংহ, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব দাস, উপজেলা সমবায় অফিসার মো. ছদরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলী, তানভীরুল হক, ব্রাকের জেলা কো-অর্ডিনেটর মো. আরিফ, ইকবাল হোসেন ও নিহার রঞ্জন দাস। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/হারিছ/আশিক-০৩