ছবি: সিলেটভিউ।
সিলেটের বিয়ানীবাজারে ট্রান্সফরমারের তামার কয়েলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ৫ কেভিএ ট্রান্সফরমারের চারটি তামার কয়েল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কয়েলগুলোর ওজন প্রায় ৬০ কেজি। বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা এলাকায়স্থ সিলেট-জকিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় চারটি তামার কয়েল পাওয়া যায়। এগুলো দুটি ৫ কেভিএ ট্রান্সফরমারের ভেতরের অংশের। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবীর বলেন, এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) বিয়ানীবাজার থানায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তামিম/মআস-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.