প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২১:০০ (বৃহস্পতিবার)
সাফ ফুটবল: দুই গোলে এগিয়ে বিরতিতে গেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ।

 

বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই শামিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক হামজা চৌধুরী নিজেই। তার দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিকরা।

 


অষ্টম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেন নি। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শামিত সোম। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

 

এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে স্বস্তি নিয়ে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ৪৪ মিনিটে বাঁ-দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন হামজা চৌধুরি। এরপর তার জোরালো শট শ্রীলঙ্কার গোলরক্ষকের হাঁটুতে লেগে বারেও লাগে। তবুও বল জড়িয়ে যায় শ্রীলঙ্কার জালে। অধিনায়কের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১১