প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২১:২৬ (বৃহস্পতিবার)
কমলগঞ্জে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

ছবিঃ সিলেট ভিউ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের দূরত্ব যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায় সে লক্ষ্য ৪০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি (বেলজিয়াম)।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বাইসাইকেল বিতরণ হয়।

 

মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

এ ছাড়াও কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল ও কনসালট্যান্ট মো. ইসহাক আহমেদ উপস্থিত ছিলেন। ৪০টি বাইসাইকেলের পাশাপাশি ছাত্রীদের সাইকেল ব্যবহারের সুবিধার্থে দেওয়া হয়েছে পাম্প সেট, মেশিন অয়েল ও রেঞ্চ। এছাড়াও ৩০০ জন শিক্ষার্থীর মাঝে একটি ওয়াটার প্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিকের স্কেল, পানির বোতল, ৩টা পেস্ট, ৬টা সাবান ১টি ছাতা ২ কেজি হুইল পাউডার, ২টি স্যানিটারি প্যাড ও পরীক্ষার ক্লিপবোর্ড দেওয়া হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/আশিক-১২