সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের উপজেলা কমিটির সহ দপ্তর সম্পাদক আব্দুল হকের বিরুদ্ধে নাশকতা ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে জানান আব্দুল হক নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে জড়ো করে নাশকতা করার চেষ্টা করছিল। তাছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/আশিক-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.