প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:৩৬ (বৃহস্পতিবার)
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছি ন তা ই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

 

বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

 

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

 

তিনি আরও জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর থেকে কিংবা অন্য কোনোভাবে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৯