ছবিঃ ফাইল ছবি।
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি এই তথ্য জানায়।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে ৫৮ বিজিবির অধীনস্ত খোশালপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/৭৭ এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের ছলেমানপুর গ্রামের ইটভাটার পাশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটকদের মধ্যে- পাঁচ পুরুষ ও এক নারী রয়েছেন। তারা ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ ফরিদপুর ও পঞ্চগড় জেলার বাসিন্দা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.