ছবিঃ সিলেট ভিউ।
সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ভাস্কর দেশমুখ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ভাস্কর দেশমুখ্যকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তারপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ভাস্কর দেশমুখ্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আলহাছিব/আশিক-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.