প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:০৩ (শুক্রবার)
বালাগঞ্জে ‘দেশ মেডিকেয়ার’র বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ছবি: সিলেটভিউ।

বালাগঞ্জের বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘দেশ মেডিকেয়ার’র ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে ‘দেশ মেডিকেয়ার’র হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ‘দেশ মেডিকেয়ার’র চেয়ারম্যান ম.আ মুহিত।

 

প্রতিষ্ঠানের বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচি তুলে ধরেন ম্যানেজিং ডাইরেক্টর আলী আমজদ ভূইয়া, ডাইরেক্টর আব্দুস সালাম ও সাইফুর রহমান। সভায় জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসক আর আধুনিক চিকিৎসা সরঞ্জামের সমন্বয়ে উন্নত, সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের ধারা অব্যাহত রাখতে তারা অঙ্গীকারবন্ধ।

 

তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি মহৎ পেশা, তাই আমরা দেশ মেডিকেয়ারকে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং জনসেবার একটি মাধ্যম হিসেবেও কাজে লাগাতে চাই। তারা আগামীদিনের পথচলায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেছেন।

 


অনুষ্ঠিত মতবিনিময় সভায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, কোষাধ্যক্ষ জাগির হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/জিলু/মআস-০৯