ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সাবেক ইনচার্জ ডা. মকবুল হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর পান্থপথের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নয়াসড়ক এলাকার বাসিন্দা মরহুম আলহাজ আবুল হোসেনের পঞ্চম ছেলে। বর্তমানে মজুমদারী লিচুবাগানে স্থায়ীভাবে বসবাস করতেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা পূর্ব পীর মহল্লা জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে হযরত মানিক পীর (রহ.) গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে ডা. মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতারা।
শোকবার্তায় তাঁরা বলেন, ডা. মকবুল হোসেন একজন ভালো চিকিৎসক ছিলেন। শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মআস-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.